,

আশুলিয়ায় ব্যাংকে ডাকাতের হানা, নিহত ৬

11178313_506869349484958_6512895956818510884_nঢাকার পোশাক শিল্প পল্লী আশুলিয়ায় একটি ব্যাংকে ডাকাতের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। জনতা এক ডাকাতকে ধরে পিটিয়ে মেরেছে বলেও জানিয়েছে পুলিশ। কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের আশুলিয়া শাখায় মঙ্গলবার দুপুর ২টার দিকে এক দল ডাকাত হানা দেয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী রবিন দেওয়ান নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩/৪টি মোটর সাইকেলে চড়ে ডাকাতরা আসে।”

তিনি জানান, ডাকাতরা ব্যাংকে হামলা চালানোর পর স্থানীয় মাইকে ডাকাতদের প্রতিরোধের আহ্বান জানায় এলাকাবাসী। তখন ডাকাতরা গুলি চালালে পাঁচজন নিহত হন।  

সাভারের এএসপি রাসেল শেখ বলেন, ডাকাতের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। দুই ডাকাতকে ধরে ফেলে জনতা। এর মধ্যে গণপিটুনিতে একজন মারা গেছে।

রবিন বলেন, প্রতিরোধের মুখে ডাকাতরা পালাতে থাকে। এর মধ্যে একটি মোটর সাইকেল পড়ে গেলে জনতা দুই ডাকাতকে ধরে মারধর করে। তাদের একজন ঘটনাস্থলে মারা যায়। অন্যজনকে পুলিশে দেওয়া হয়।

ঘটনাস্থলে ডাকাতদের ফেলে যাওয়া ৫ লাখ ৯৪ হাজার ২৫৫ টাকা ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। সন্দেহভাজন ডাকাতদের ওই মোটর সাইকেলটি জ্বালিয়ে দিয়েছে জনতা।

ডাকাতের গুলিতে নিহতরা হলেন- ব্যাংকের ব্যবস্থাপক মো. অলিউল্লাহ (৪৫), ব্যাংকের গানম্যান বদরুল আলম (৩৮), ব্যাংকের গ্রাহক ব্যবসায়ী পলাশ (৪৮), ব্যাংক ভবনের নিচে ঝালমুড়ি বিক্রেতা মুনির হোসেন (৬০) এবং ব্যাংক ভবনে অবস্থিত মার্কেটের দোকানি জিল্লুর রহমান।  গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ডাকাতের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানায়।

গুলিবিদ্ধদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদ হাসান জানান, তাদের এখানে পাঁচটি লাশ রয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, “ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা