,

জাজের নতুন আবিষ্কার নুসরাত ফারিয়া

72283_e1বিনোদন প্রতিবেদক : সময়ের আলোচিত জুটি বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহির আবিষ্কারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এবার দর্শকদের উপহার দিচ্ছে নতুন দু’জন নায়িকা। একজন আলোচিত মডেল উপস্থাপক নুসরাত ফারিয়া, অন্যজন ফাল্গুনী রহমান জলি। তবে রোববার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মীয়মাণ ‘প্রেমী ও প্রেমী’ ছবির নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকেই পরিচয় করিয়ে দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত এ ছবিতে নায়ক হিসেবে থাকবেন কলকাতার অংকুশ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ফিতা কেটে ‘প্রেমী ও প্রেমী’ ছবির মহরত উদ্বোধন করেন। তিনি জাজ মাল্টিমিডিয়ার মতো সুন্দর সুন্দর ছবি নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। মহরতের পূর্বে ‘প্রেমী ও প্রেমী’ এবং নতুন নায়িকা নুসরাত ফারিয়া ও জুলির সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিচালক সোহানুর রহমান সোহান, জাকির হোসেন রাজু, প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, নায়ক বাপ্পি চৌধুরী, ভারতের এসকে প্রোডাকশনের কর্ণধার অশোক ধানুকা, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, ইউনিলিভার বাংলাদেশের মিডিয়া অ্যান্ড ইভেন্ট ম্যানেজার তানভির ফারুক এবং আবদুল আজিজের মা জাজ গ্রুপের চেয়ারম্যান রেজিয়া বেগম। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আবদুল আজিজের কন্যা আরফিন মোহ এবং আর জে 

তালসাদ। নায়িকা হওয়ার অনুভূতি ব্যক্ত করেন নুসরাত ফারিয়া ও জুলি। ‘প্রেমী ও প্রেমী’ ছবিটি পরিচালনা করবেন আবদুল আজিজ ও অশোক পাতি। মহরতের পর সংগীত পরিবেশন করেন ন্যান্সি, শওকত আলী ইমন, কনা, কিশোর, লেমিস, নদী ও শফিক তুহিন। বাংলাদেশ, ভারত ও স্কটল্যান্ডের মনোরম লোকেশনে চিত্রায়ন করা হবে ‘প্রেমী ও প্রেমী’ ছবির। ছবির সংগীত পরিচালনা করবেন ইমন সাহা, শওকত আলী ইমন, আকাশ ও স্যান্ডি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা