,

জাফর ইকবালসহ শাবির ৩৫ শিক্ষকের পদত্যাগ

Shajalalশিক্ষকদের সঙ্গে অসদাচারণের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পদত্যাগ করেছেন ৩৫ জন শিক্ষক। পদত্যাগকারীদের মধ্যে জনপ্রিয় লেখক ড. জাফর ইকবালও রয়েছেন।

সোমবার সকাল সোয়া ১১টায় তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ইশফাকুল হকের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমানের নেতৃত্বে ওই শিক্ষকরা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন- ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টরের পদ থেকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সেন্টার ফর এক্সিলেন্সর ডিরেক্টরের পদ থেকে অধ্যাপক ইউনুস, কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক থেকে অধ্যাপক আউয়াল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক, সহকারী প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, পরিবহন প্রশাসক, শাবির ৩টি ছেলে ও ২টি মেয়ে হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ ৩৭ পদের ৩৫ জন।

শিক্ষক পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মস্তাবুর রহমান বলেন, ‘আমাদের দাবি অনুযায়ী রোববার বিকেল ৫টার মধ্যে ভিসি পদত্যাগ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।’

শাবির রেজিস্টার ইশফাকুল হক জানান, ৩৫ শিক্ষকের পদত্যাগপত্র পেয়েছেন। নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার ভিসির সঙ্গে একাডেমিক ভবনের স্পেস সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে কথা বলতে যান পদার্থবিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের ১৯ জন শিক্ষক। তাদের মধ্যে প্রফেসর ড. জাফর ইকবালের স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন। ওই দিন ভিসির সঙ্গে কথা কাটাকাটি হলে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং জিইই বিভাগের অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ শারাফউদ্দিন বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা