বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাশ-অভির জন্য ভক্তদের অভিনব উপহার

95b11ad38e67651857a4a9e66b8071f1-ash-avi_insideবিনোদন প্রতিবেদক : আজ ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিয়ের আট বছর পূর্ণ হলো। একমাত্র মেয়ে আরাধ্যকে নিয়ে সুখে সংসার করছেন বলিউডের এ তারকা দম্পতি। বিয়েবার্ষিকীতে কত উপহারই তো পান তারকারা। এবারের বিয়েবার্ষিকীতে ভক্তদের কাছ থেকে অভিনব এক উপহারই পেলেন অ্যাশ-অভি।

অ্যাশ-অভির অষ্টম বিয়েবার্ষিকীর উপহার হিসেবে পছন্দের এ দুই তারকাকে নিয়ে চমৎকার একটি ভিডিও তৈরি করে তা অনলাইনে পোস্ট করেছেন তাঁর ভক্তেরা। প্রকাশিত ভিডিওতে ঐশ্বরিয়া-অভিষেকের সুন্দর কিছু মুহূর্তের পাশাপাশি ঠাঁই পেয়েছে ভক্তদের পাঠানো শুভেচ্ছাবার্তা। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন ঐশ্বরিয়া-অভিষেক। ছবিটির সেটেই তাঁদের প্রথম পরিচয়। পরবর্তী সময়ে ‘কুচ না কাহো’, ‘বান্টি অউর বাবলি’, ‘উমরাও জান’, ‘ধুম ২’, ‘গুরু’, ‘সরকার রাজ’ এবং ‘রাবণ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা।

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে ঐশ্বরিয়ায় মুগ্ধ হন অভিষেক। ২০০৭ সালের জানুয়ারিতে মুক্তি পায় ঐশ্বরিয়া-অভিষেক জুটির আরেকটি ছবি ‘গুরু’। ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর নিউইয়র্কের একটি হোটেল বারান্দায় দাঁড়িয়ে ঐশ্বরিয়াকে সারা জীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দেন অভিষেক। তাঁর প্রস্তাবে সানন্দেই ইতিবাচক সাড়া দেন ঐশ্বরিয়া।

২০০৭ সালের ২০ এপ্রিল হিন্দু রীতি অনুযায়ী অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারা ঝলমলে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জুহুতে বচ্চনদের প্রতীক্ষা বাসভবনে। ২০১১ সালের ১৬ নভেম্বর একমাত্র মেয়ে আরাধ্য বচ্চনের জন্ম দেন বলিউডের জনপ্রিয় এ তারকা অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী।

মা হওয়ার পর চলচ্চিত্রজগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অ্যাশ। ভক্তদের শত অনুরোধ উপেক্ষা করে অভিনয় বাদ দিয়ে মেয়ে আরাধ্যকে নিয়ে নিজস্ব জগতে বিচরণ শুরু করেন। ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘গুজারেশ’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। পাঁচ বছর বিরতির পর অবশেষে ক্যামেরার সামনে এসেছেন অ্যাশ। সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘জাজবা’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৯ অক্টোবর।

ঐশ্বরিয়া-অভিষেকের অষ্টম বিয়ে বার্ষিকীর উপহার হিসেবে চমৎকার একটি ভিডিও তৈরি করে তা অনলাইনে পোস্ট করেছেন তাঁর ভক্তেরা। ভিডিওটি দেখতে ক্লিক করুন

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক