বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজের নির্দেশ

PM_Cabinetডেস্ক রির্পোট : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে নিয়ম মেনে দলের সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যেমন সুষ্ঠু নির্বাচন চাই তেমনি দলের সমর্থিত প্রার্থীদের বিজয় নিয়েও চিন্তা-ভাবনা করতে হবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, নিয়ম মেনে যার যতটুকু সামর্থ আছে তা নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করতে হবে।

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, নির্বাচনী মাঠে প্রার্থীদের পক্ষে যতটুকু করা দরকার তিনি ততটুকু দায়িত্ব পালন করছেন।

জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান
প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান চলবে। বিশেষ করে যেসব জেলায় বিএনপি জামায়াতের হরতাল অবরোধের সময় বেশী নাশকতার ঘটনা ঘটেছে।

মন্ত্রিসভা কক্ষ থেকে মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিল ঢাকা ও সিলেট বিভাগীয় কমিশনারের অফিসও।

সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা অফিসের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্যদের সাথে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অবহিত হন তিনি। প্রধানমন্ত্রী বিভিন্ন জেলায় যেসব প্রকল্প চলমান আছে তা দ্রুত শেষ করার তাগিদ দেন। এবং বলেন, এতে করে নতুন প্রকল্প নিতে সুবিধা হবে।

আরেক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমি তো মাঝে মধ্যেই বলি বাংলাদেশ দল একদিন বিশ্বকাপ জিতবে। টাইগারদের ধারাবাহিক সাফল্যে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পূর্বাচলে একটি স্টেডিয়াম তৈরি করা হবে বলেও ঘোষণা দেন। যার ধারণ ক্ষমতা হবে ৭০ হাজার দর্শক।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক