বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রসূতির মৃত্যু

deathবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়ার হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে নাজমা আক্তার (৩০) নামে এক প্রসূতি মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে চিকিৎসকের উপস্থিতি ছাড়াই শংকটাপন্ন ওই রোগীকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত নাজমা আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী। নাজমার স্বামী তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, আজ সকালে গ্রামের বাড়িতে নাজমার একটি ছেলে সন্তান প্রসব হয়। প্রসবের পর জটিলতা দেখা দিলে এবং তার শারিরিক অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে মুন্সেফপাড়ার হলি ক্রিসেন্ট শিশু ও জেনারেল হাসপাতালের নেয়া হয়। এসময় ওই হাসপাতালে কর্তব্যরত কোন চিকিৎসক ছিল না। ওই হাসাপাতালের কয়েকজন সেবিকা ও মালিকের স্ত্রী নারগিছ বেগম তার চিকিৎসা শুরু করেন। এ অবস্থায় তারা (রোগীর স্বজনরা) নাজমাকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলেও মালিকপক্ষের লোকজন যেতে দেননি। তাজুল ইসলাম জানান, এর কিছুক্ষণ পরই নাজমাকে অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়। এসময় তার রক্তের সেম্পল নেওয়া হয় এবং একটি ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পরই সে মারা যায়। রোগীর মৃত্যুর বিষয়ে হাসপাতালের মালিক বাহাদুর বলেন, প্রথমে আমরা রোগীটিকে হাসপাতালে রাখতে চাইনি। পরে ভর্তি নেই। এরপর মারিয়া ও জোবায়দা নামের দুইজন গাইনি ডাক্তারকে ফোন করেছি। কিন্তু তারা হাসপাতালে আসেনি।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার বলেন, ঘটনাটি আমি শুনেছি, অভিযোগ প্রমাণিত হলে ওই ক্লিনিক মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শীর্ষ নিউজ ডটকম

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক