বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কন্ঠশিল্পী শরীফ উদ্দিন ইয়াবাসহ গ্রেপ্তার ভ্রাম্যমান আদালতে সাজা

Brahmanbaria_Sharif Uddin 2আমিরজাদা চৌধুরী : দেশে মাজার ভিত্তিক গানের আলোড়ন সৃষ্টি করা কন্ঠশিল্পী শরীফ উদ্দিনকে (৩৫) পাঁচ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হাকিম মিয়া (২৮) নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১২ দিনের সাজা দেয়।
আজ সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাসষ্ট্যান্ড থেকে পুলিশ শরীফ ও তার সহযোগীকে গ্রেপ্তার করে। সদর থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) বশির আহমেদ একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে রাখা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালত তাকে ১২ দিনের সাজা দিয়ে জেল হাজতে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গ্রেপ্তার হওয়া শরীফ ও তার সহযোগীর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। কন্ঠশিল্পী শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকার মলাই মিয়ার ছেলে। তার কন্ঠে গাওয়া মাজার ভিত্তিক গানের ৫৮০টি ক্যাসেট বাজারে রয়েছে বলে জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক