,

৫টি দারুণ কৌশলে বাড়িয়ে নিন ব্যক্তিত্বের জাদু, হয়ে উঠুন সম্মানের যোগ্য!

indian-wedding-photography-chicago-8লাইফস্টাইল ডেস্ক : এমন কেউ কি আছেন, যিনি নিজের ব্যক্তিত্বকে সকলের সামনে তুলে ধরতে চান না? একজন ব্যক্তিত্বহীন মানুষ যতই সুন্দর হোক না কেন, সকলের চোখে সম্মানের পাত্র হয়ে উঠতে পারেন না। ব্যক্তিত্ব সেই একটি জিনিস, যা যে কোন মানুষের জীবনকে বদলে দিতে পারে। জেনে নিন ৫টি সহজ কৌশল একজন শক্তিশালী ও সম্মানিত ব্যক্তিত্বের মানুষ হয়ে ওঠার এবং বদলে নিন নিজের জীবন।

সামাজিক, মিশুক, হাসিখুশি
এই তিনটি গুণ যে মানুষের মাঝে আছে, তিনি সকলের কাছেই পরম কাঙ্ক্ষিত হয়ে ওঠেন। সামাজিক মানে অন্যের বিষয়ে নাক গলানো নয়। সামাজিক হবার অর্থ সকলের খোঁজখবর রাখা, বিপদে এগিয়ে যাওয়া। মিশুক হবার মানে চামচামি নয়, বরং সকলের মাঝে একজন হয়ে ওঠা। এবং হাসিখুশি হবার অর্থ অকারণে রসিকতা নয়, বরং একজন নম্র ও বিনয়ী মানুষ হওয়া।

বাড়িয়ে তুলুন সচেতনতা
কেবল বেঁচে থাকলেই চলবে না, জীবন ও সমাজ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে যা বেশিরভাগ মানুষের মাঝেই নেই। এই জিনিসটাই যখন অর্জন করে ফেলতে পারবেন, তখন সম্মানিত হওয়া আপনার নিশ্চিত। একজন নীরব দর্শক না হয়ে একজন সচেতন মানুষ হয়ে উঠুন। নিজে বাঁচুন নিরাপদে, অন্যের জন্য কিছু করুন।

নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন
নিজের রাগ, লোভ, ঘৃণা, স্বার্থপরতা ইত্যাদি যেসব বিষয়কে আমরা খারাপ বলে জানি এগুলো নিয়ন্ত্রণ করতে শিখুন। মিথ্যা বলা পরিহার করুন, প্রতারণার মত জঘন্য কাজ ভুলেও করবেন না। গীবত করা, অন্যকে নিজের স্বার্থে ব্যবহার করা ইত্যাদি থেকে বিরত থাকুন। রেগে গিয়ে চেঁচামেচি, অভদ্র আচরণ ইত্তাদিকে নিয়ন্ত্রণ করতে শিখুন।

আচরণে হোন নিখুঁত
ভদ্রতার সুন্দর আচরণ গুলো শিখে নেয়া এমন কোন কঠিন কাজ নয়। আচার- আচরণে হয়ে উঠুন একজন "পারফেক্ট" ভদ্রলোক বা ভদ্রমহিলা। এই ব্যাপারটিও আমাদের সমাজে একেবারেই কম। তাই নিখুঁত ভদ্রতা আপনাকে করে তুলবে সকলের চাইতে ভিন্ন।

কথায় নয়, কাজে বিশ্বাসী
মুখে মুখে বা সোশ্যাল মিডিয়ায় হাতি-ঘোড়া না মেরে বাস্তব জীবনে কিছু করুন। বড় বড় কথায় আসলে কিছু হয় না। বাস্তব জীবনে বড় কিছু করে নিজেকে করে তুলুন অনুকরণীয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা