বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস পুড়িয়ে এখন তিনি বাস মার্কায় ভোট চাইছেন

72250_f2ডেস্ক রির্পোটপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেত্রী হরতাল-অবরোধে বাস পুড়িয়ে এখন বাস মার্কায় ভোট চাইছেন। তিনি এত দিন ককটেল, পেট্রলবোমা বিলি করেছেন। এখন আবার তিনি ভোট চেয়ে লিফলেট বিলি করছেন। গতকাল কৃষক লীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হরতাল-অবরোধের সহিংসতায় আবদুল আউয়াল মিন্টু সবচেয়ে বেশি টাকা দিয়েছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যার টাকায় সবচেয়ে বেশি বাস পোড়ানো হয়েছে। আবদুল আউয়াল মিন্টু হরতাল-অবরোধের সহিংসতায় সবচেয়ে বেশি টাকা দিয়েছেন। আর খালেদা জিয়া বাস মার্কায় ভোট চাইছেন। সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় খালেদা জিয়া অংশ নেয়ার খবর গণমাধ্যমে ফলাও করে প্রচারেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ককটেল, পেট্রলবোমা মারলে হেডলাইন হয়। তাদের উন্নয়ন পছন্দ হয় না। যাকে জাতি ঘৃণা করে সে আবার পাবলিসিটি পায়। যে মানুষকে পুড়িয়ে মেরেছে মানুষ তাকে ঘৃণা করে। সে ঘৃণ্য। ৬ ঋতুর দেশ বলে সবাই কি এত সহজে ভুলে গেছে ৩ মাসের সহিংসতার কথা, ক্ষয়ক্ষতির কথা। সহিংস আন্দোলন ও খালেদা জিয়ার ব্যর্থতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া অফিসে বসে থাকলেন। আমি এটার কোন রহস্য এখনও বুঝলাম না। সরকার উৎখাত না করে উনি নাকি ঘরে ফিরবেন না। এখন তো উনি ঘরে ফিরে গেলেন। বিএনপি আমলে সারসংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশের কৃষক তাদের কাছে সার চেয়েছে আর কিছু না। অথচ তাদের সার না দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। ১৮ জন কৃষককে হত্যা করা হয়েছে। তারা ফসল ফলাতে সার চেয়েছে বিনিময়ে তারা খালেদা জিয়ার গুলি পেয়েছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করা। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন। আমাদের আর খাদ্য আমদানি করতে হচ্ছে না। ভবিষ্যতে কোন দেশে দুর্যোগ হলে বাংলাদেশই তাদের খাদ্য পাঠাতে পারবে। কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষক লীগ সাধারণ সম্পাদক শামসুল হক রেজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা