লিবিয়ার সাগরে জাহাজডুবি : ৭০০ যাত্রীর মৃত্যু
তবে লিবিয়া উপকূলের কাছে ডুবে যাওয়া ঐ নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি ছিলেন তা এখনও নিশ্চিত নয়।
বার্তা সংস্থা এপির খবরে বলা হচ্ছে, ইটালির সরকারি কৌশুলীরা সিসিলিতে চিকিৎসার জন্য নিয়ে আসা একজন বাংলাদেশির সঙ্গে কথা বলেছেন। – See more at: http://www.sheershanewsbd.com/2015/04/20/77457#sthash.3s5MjaBX.dpuf
ভূমধ্যসাগরে প্রায় ৭০০ জন অভিবাসী নিয়ে ডুবে যাওয়া নৌকাটিতে বাংলাদেশি নাগরিকও ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। তবে লিবিয়া উপকূলের কাছে ডুবে যাওয়া ঐ নৌকাটিতে ঠিক কতজন বাংলাদেশি ছিলেন তা এখনও নিশ্চিত নয়।বার্তা সংস্থা এপির খবরে বলা হচ্ছে, ইটালির সরকারি কৌশুলীরা সিসিলিতে চিকিৎসার জন্য নিয়ে আসা একজন বাংলাদেশির সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের দক্ষিণে লিবিয়ার জলসীমায় জাহাজটি ডুবে যায়। গতকাল রোববার জাতিসংঘ এ তথ্য জানায়। ভূমধ্যসাগরে জাহাজডুবিতে মৃত্যুর ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় ঘটনা। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে। খবর :এএফপি, বিবিসি, রয়টার্স।
জাহাজডুবির পর পরই বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করা হয় বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জনকে উদ্ধারের কথা বলা হলেও উদ্ধার তৎপরতার নেতৃত্বে থাকা ইতালির কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৪ জনের মৃতদেহ। জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের ধারণা, জাহাজটিতে ৭০০ অভিযাত্রী ছিল। সাগরের হিমশীতল পানিতে পড়ে যাওয়া যাত্রীদের পক্ষে খুব বেশি সময় বেঁচে থাকা সম্ভব হবে না বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণে ও লিবিয়া উপকূল থেকে ২৭ কিলোমিটার উত্তরে জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে ইতালীয় কোস্টগার্ড। যাত্রীরা কোন দেশের নাগরিক ছিল, তা নিশ্চিত করতে পারেনি কোস্টগার্ড।
জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার হাইকমিশনারের নারী মুখপাত্র কারলোট্টা সামি বলেন, 'এ দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ইংরেজিভাষী একজন প্রথমবারের মতো বিস্তারিত জানান।' তিনি বলেন, 'অন্তত ৭০০ মানুষ জাহাজটিতে ছিল।' ওই যাত্রী আরও জানান, অতিরিক্ত যাত্রীবোঝাই জাহাজের এক পাশ থেকে আরেক পাশে যাত্রীরা সরে যাওয়ার চেষ্টা করার কারণেই হয়তো এটি ডুবে গেছে। মৃতের সংখ্যা নিশ্চিত হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অবৈধভাবে পাড়ি জমাতে গিয়ে গণহারে ডুবে মরার ক্ষেত্রে এ দুর্ঘটনা সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়াবে। দুর্ঘটনার পর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে করণীয় নির্ধারণের জন্য জরুরি বৈঠক ডেকেছে ইইউ। প্রতিবেশী অঞ্চলগুলোয় রাজনৈতিক অস্থিরতায় প্রতিদিনই অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করতে চেষ্টা চালায়।
উদ্ধার অভিযানে ইতালির বেশ কয়েকটি জাহাজ, মাল্টা নৌবাহিনী ও ঘটনাস্থলের আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলো অংশ নিচ্ছে। ২০টি জাহাজ ও তিনটি হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছেন ইতালীয় কোস্টগার্ডের এক মুখপাত্র। মাল্টার নৌবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মাঝরাতে তারা একটি সতর্ক সংকেত পায়। তাদের ধারণা, জাহাজটিতে সাড়ে ৬শ' যাত্রী ছিল।
মাত্র এক সপ্তাহ আগেই আরও দুটি জাহাজডুবির ঘটনা ঘটে। লিবিয়ার উত্তরে ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী জাহাজডুবির ঘটনায় ৪০০ জনের মৃত্যু হয়। তাছাড়া আরেকটি দুর্ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়। এ বছরের শুরু থেকে লিবিয়া ও ইতালির মাঝখানে সমুদ্রপথে অন্তত দেড় হাজার অভিবাসীর ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ পথে সাধারণত এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে আশ্রয় পাওয়ার আশায় প্রচুর সংখ্যায় অভিবাসী প্রত্যাশীরা অবৈধভাবে পাড়ি জমায়।











