,

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহসান হাবিবের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত শনিবার সকালে পৌর শহরের সড়ক বাজারে অভিযান পরিচালনা করে লাইসেন্স ও সঠিক কাগজ পত্র না থাকায় ৫টি সিএনজি চালিত অটোরিক্সাকে জরিমানা করেন। এছাড়া ফুটপাত অবৈধভাবে দখল করে সাইনবোর্ডসহ মালামাল রাখায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানকালে ফুটপাতের ওপর থাকা বেশ কয়েকটি অবৈধ পাকা  বেষ্টনী ভেঙ্গে ফেলা হয়।
ভ্রাম্যমান আদালত চলাকালে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের গোপন সহকারি জামাল উদ্দিন বলেন, ভ্রাম্যমান আদালত ৫টি সিএনজিচালিত অটোরিক্সা ও ৫টি ব্যবসায় প্রতিষ্ঠানকে তিন হাজার দুই শত টাকা জরিমানা করে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ