,

ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তার ১০ বছরের দণ্ড

Crime Logoঅর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাতজন কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক হোসনে আরা বেগম তাঁর রায়ে এ দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল অফিসের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ হারুন, জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, ভাইস প্রেসিডেন্ট তরিকুল আলম, ব্যাংকের প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম ও সাবেক উপব্যবস্থাপনা (ডিজিএম) পরিচালক ইমামুল হক।

২০০৫ সালের ২৭ জুলাই মেসার্স তানবীল এজেন্সি নামে একটি ভুয়া কোম্পানি ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার শাখা থেকে এক কোটি টাকা ঋণ নেয়। ব্যাংকের কর্মকর্তা ও এজেন্সির মালিকের যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করা হয়। এই অভিযোগে ২০০৬ সালের ২৯ নভেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেন।

২০০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। ২০০৯ সালে ওরিয়েন্টাল ব্যাংকের নাম বদলে আইসিবি ইসলামিক ব্যাংক করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা