,

বাংলাদেশের বুকে এখন ‘প্রাণ’

315bf479ae1d911ddf1b538e154fbbf4-Pitureক্রীড়া ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে প্রাণ ফ্রুটো। এই প্রথম বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হলো প্রাণ-আরএফএল। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঘোষণা করা হয় দলের নতুন স্পন্সরের নাম। এরপর উন্মোচন করা হয়ে মাশরাফিদের নতুন লোগো সংবলিত জার্সি। অবশ্য নকশায় কোনো পরিবর্তন আসেনি, বিশ্বকাপের জার্সিটা থাকছে এ সিরিজে। নতুন সংযোজন হয়েছে কেবল স্পন্সর প্রাণের লোগো। 



এ দিকে পূর্ব নিধারিত সূচি অনুযায়ী, দুপুর ১২টার দিকে পিআইএ ফ্লাইট পিকে ২৬৬-এ শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তান দল। বিসিবি আগেই জানিয়েছিল, বিমানবন্দরে কোনো সংবাদ সম্মেলন হবে না পাকিস্তান দলের। এমনকি ছবি তোলার ক্ষেত্রেও বিধিনিষেধ ছিল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরেই পাকিস্তান দলে উঠেছে হোটেল সোনারগাঁওয়ে। 



আজ বিশ্রাম সেরে আগামীকালই মিশনে নেমে পড়বে সফরকারী দল। অ্যাকেডেমি মাঠে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুশীলন করবেন আজহার-হাফিজরা। ফতুল্লায় ১৫ এপ্রিল প্রথম প্রস্তুতি ম্যাচ। এরপর তিন ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

ঢাকায় পাকিস্তান দল। ছবি: বিসিবিপাকিস্তানের বাংলাদেশ সফরসূচি

১৫ এপ্রিল বিসিবি একাদশ ফতুল্লা সকাল ৯টা

১৭ এপ্রিল ১ম ওয়ানডে মিরপুর বেলা ২-৩০ মি.

১৯ এপ্রিল ২য় ওয়ানডে মিরপুর বেলা ২-৩০ মি.

২২ এপ্রিল ৩য় ওয়ানডে মিরপুর বেলা ২-৩০ মি.

২৪ এপ্রিল টি-টোয়েন্টি মিরপুর সন্ধ্যা ৬-৩০ মি.

২৮ এপ্রিল-২ মে ১ম টেস্ট খুলনা সকাল ১০টা

৬-১০ মে ২য় টেস্ট মিরপুর সকাল ১০টা

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা