,

হ্যাপির মামলায় রুবেলের অব্যাহতি প্রতিবেদন আদালতে গ্রহণ

happy-rube_248865বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির করা মামলায় জাতীয় দলের পেসার রুবেল হোসেনের অব্যাহতি চেয়ে পুলিশের করা চুড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম আতাউল হক চুড়ান্ত অভিযোগপত্রটি স্বাক্ষর করে পরবর্তী পদক্ষেপের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর পাঠান।
মামলার বাদী হ্যাপী চুড়ান্ত প্রতিবেদনের উপর নারাজি না দিলে আদালত রুবেলকে মামলার দায় হতে অব্যাহতি দিবেন।
২০১৪ সালের ১৩ ডিসেম্বর হ্যাপী মিরপুর মডেল থানায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১০ মাস আগে রুবেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় এবং বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেলের বাসায় হ্যাপীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে হ্যাপি বিয়ের কথা বললে টালবাহানা করতে থাকেন রুবেল। সর্বশেষ ২০১৪ সালের ১ ডিসেম্বর বিকেল ৫টায় হ্যাপীকে তার বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।
২০১৫ সালের ২৯ মার্চ ঢাকা মোট্রোপলিটন পুলিশের উইমেন সাপোর্ট এ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পুলিশ পরিদর্শক হালিমা খাতুন আসামি রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতের মিরপুরের জিআর শাখায় মামলার দায় হতে অব্যাহতি দানের চুড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন।
চুড়ান্ত প্রতিবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, নাজনীন আক্তার হ্যাপী প্রাপ্তবয়স্ক, মিড়িয়াতে কাজ করা একজন সচেতন অধুনিক ব্যক্তি।
প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বৈবাহিক সম্পর্ক ছাড়া তিনি যদি রুবেলের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে থাকেন, তাহলে সেটা তার সম্মতিসহ হয়ে থাকতে পারে। ধর্ষণের সংজ্ঞানুযায়ী বিবাহের প্রলোভন দিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়েছে তার কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তদন্তে রুবেল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই এ মামলার দায় হতে তাকে অব্যহতি দানের প্রার্থনা জানালাম বলে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি