,

আগাম জামিন চেয়ে হাইকোর্টে আব্বাসের আবেদন

abbas_sm12_410751502প্রায় এক সপ্তাহ আগে সিটি নির্বাচনে প্রার্থীদের আগাম জামিন চেয়ে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। রোববার (১২ এপ্রিল) তিনি ওই বেঞ্চে উপস্থাপন করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের তিনটি মামলার জামিন আবেদন।
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে সোমবার (১৩ এপ্রিল) এ আবেদনগুলোর শুনানি হতে পারে।

বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায়, একই বছরের ৬ মার্চ প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের পক্ষ থেকে শাহবাগ থানায় এবং বিস্ফোরক আইনে চলতি বছরের ৪ জানুয়ারি মতিঝিল থানার এ তিন মামলায় জামিন আবেদন করা হয়েছে। তবে মির্জা আব্বাসের বিরুদ্ধে বর্তমানে ৩৭টি মামলা রয়েছে বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।
৭ এপ্রিল খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, কিছু সময় ধরে হাইকোর্ট আগাম জামিন দিচ্ছে না। আমরা আদালতে বলেছি, যারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে নির্বিঘ্নে প্রচারণার জন্য অন্তত নির্বাচনের দিন পর্যন্ত যেন আগাম জামিন দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা