,

এরশাদ-রওশন-খালেদাকে প্রধানমন্ত্রীর বৈশাখী শুভেচ্ছা

PM_Lider_357098373প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এসএম খুরশিদ-উল-আলম রোববার (১২ এপ্রিল) বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন।

এছাড়া বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকেও শেখ হাসিনা শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বলে জানিয়েছেন আশরাফুল আলম খোকন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায় বিকাল ৩টা ৫০ মিনিটে বিরোধী দলীয় নেতার পক্ষে তার সহকারি একান্ত সচিব সুজাউল ইসলাম, বিকাল ৩টা ৫৫ মিনিটে জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে তার একান্ত সচিব সাইদুল আলম প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলমের নিকট থেকে বাংলা নববর্ষের এ শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ