,

আশুগঞ্জে শ্বশুর ও দেবর মিলে এক গৃহবধুকে নির্যাতন : হাসপাতালে ভর্তি

indexনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হাত খরচের টাকা না দেওয়ায় শ্বশুর ও দেবর মিলে আমেনা বেগম (৪৩) নামে এক গৃহবধুকে নির্মম ভাবে পিটিয়ে নির্যাতন করেছে। বর্তমানে গুরত্বর আহত অবস্থায় গৃহবধু আমেনা বেগম স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে
গৃহবধু আমেনা বেগমের পরিচিত মকবুল হোসেন জানান আমেনা বেগমের শ্বশুর খালাস মিয়া ও দেবর গোলাপ মিয়া প্রায়ই হাত খরচের টাকা দেওয়ার জন্য আমেনা বেগমকে চাপ দিত এবং চাহিদা মত টাকা না দিলে তাকে মারধর করত। একই ভাবে গতকাল শনিবার রাত রাতে দেবর গোলাপ মিয়া হাত খরচের টাকা চায়। কিন্তু আমেনা বেগম টাকা না দিলে প্রথমে  দেবর গোলাপ মিয়া তাকে মারধর করে এবং পরে আমেনা বেগমের শ্বশুর খালাস মিয়া খবর পেয়ে ঘটনাস্থলে সেও ব্যাপক মারধর শুরু করে।
এক পর্যায়ে আমেনা বেগম ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় আশে পাশের লোকজন আমেনা বেগমকে উদ্ধার করে আশুগঞ্জ ডে-নাইট হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা এ রির্পোট লেখা পর্যন্ত মামলার করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে আমেনা বেগম জানান বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। অভিযুক্ত  শ্বশুর খালাস মিয়া ও দেবর গোলাপ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা