,

আগামীকাল দুপুরে আসছে পাকিস্তান

Pakistan_sm_126492944ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকায় পা রাখছে পাকিস্তান ক্রিকেট দল। বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন বিসিবি’র মিডিয়া কমিটির ম্যানেজার রাবিদ ইমাম।



বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ শেষে ১১ মে তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।



১৭ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৯ ও ২২ তারিখে সিরিজের বাকি দু’টি ওডিআই ম্যাচ ‍হবে। এই মাঠেই ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।



দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি হবে মিরপুর স্টেডিয়ামে।



প্রথম দু’টি ওয়ানডে ম্যাচের বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, রনি তালুকদার, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, , মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানী ও আবুল হাসান রাজু।



পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:

আজহার আলী (অধিনায়ক), ‍আসাদ শফিক, এহসান আদিল, ফাওয়াদ আলম, হারিস সোহেল, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সাঈদ আজমল, সামি আসলাম, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও শোয়েব মাকসুদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা