,

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ : পাক অধিনায়ক

pk teamপাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক আজহার আলী আসন্ন বাংলাদেশ সফরে টাইগার বাহিনীকে বেশ সমীহ করছেন। তার মতে, বিশ্বকাপের আসর থেকে বাংলাদেশ বেশ শক্তিশালী একটি দলে পরিণত হয়েছে। নতুন এ পাক দলপতি মনে করেন আসন্ন সিরিজটি তাদের কঠিন পরীক্ষায় ফেলবে।

নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার আয়োজনে সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিজেদের ব্যর্থতার পর পাকিস্তানের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর গ্রহন করেন মিসবাহ উল হক। তার স্থলাভিষিক্ত হন আজহার আলী। ৩০ বছর বয়সী আজহার আলীর বাংলাদেশ সফর দিয়ে দলের দায়িত্ব পালনের অভিষেক ঘটতে যাচ্ছে।

নতুন এ পাক অধিনায়ক আসন্ন সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত আমরা। তারা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনাল খেলেছে। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স চোখে পড়ার মতো ছিল।

আজহার আলী আরও বলেন, দিনের পর দিন বাংলাদেশ তাদের নিজেদের খেলায় উন্নতি করে যাচ্ছে। নিজেদের কন্ডিশনে তারা কঠিন প্রতিপক্ষ। তাই আমরা বাংলাদেশকে হালকা ভাবে নিচ্ছি না। দুই দলের কঠিন লড়াইয়ে আমার তরুণ ক্রিকেটাররা ভালো করবে বলে আশা রাখছি।

তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট খেলতে ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তান। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে পাকিস্তান সিরিজের যাত্রা শুরু করবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর