,

১৫ বছর পর ছায়ানটের ‘এসো হে বৈশাখ’

6610বিনোদন ডেস্ক : কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসে হে বৈশাখ এসো এসো’ গানটি যেন বাঙালির প্রাণের গান। পুরানো বছরের ব্যার্থতা ভুলে নববর্ষে নতুন করে এই গানের তানেই আশার ভেলায় ভাসে হৃদয়।

তবে দীর্ঘ ১৫ বছর পরে ছায়ানটের বর্ষবরণ আয়োজনে গাওয়া হবে গানটি।ছায়ানটের মূল অনুষ্ঠান রমনার বটমূলে বৈশাখের প্রথম প্রত্যূষে বাংলা নববর্ষের আবাহন পরিণত হয়েছে ঐতিহ্যবাহী অনুষ্ঠানে। সংগঠনের গণ্ডি ছাড়িয়ে এ আয়োজন বাঙালির প্রাণের অনুসঙ্গ। বৈশাখবরণে বিশ্বকবির এই গানটি সর্বশেষ ২০০০ সালে গাওয়া হয়েছিল ছায়ানটের প্রভাতী আয়োজনে। ১৫ বছর পরে এবার নববর্ষে এই গানটিতে কণ্ঠ মেলাবেন ছায়ানটের প্রায় দেড়শো শিক্ষার্থী।
২০০১ সালের বর্ষবরণ অনুষ্ঠানে এই গানটি পরিবেশনের কথা ছিল। গানের তালিকায় সম্মেলক সঙ্গীত হিসেবে শেষ পর্যায়ে রাখা হয়েছিল গানটি। কিন্তু অনুষ্ঠানের মাঝপথে ধর্মান্ধ জঙ্গীদের বোমা হামলায় অসমাপ্ত রয়ে যায় আয়োজন, গাওয়া হয়নি অববদ্য এই গানটি।

এ প্রসঙ্গে ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল বাংলামেইলকে বলেন, ‘দীর্ঘদিন পরে গানটি গাওয়া হবে ছায়ানটের বর্ষবরণ আয়োজনে। এতোদিন গানটি গাওয়া হয়নি, কারণ ছায়াটন এতো বছর থিম নির্বাচন করে বর্ষবরণ করেছে। এ বছরের থিম ‘শান্তি, মানবতা ও মানবাধিকার’। থিম অনুযায়ী গানটি নির্বাচন করা হয়েছে। ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জ্বরা, অগ্নি স্নানে শূচি হোক ধরা’- কথাগুলো তো বর্তমান সময়ের সকলের প্রাণের বানী।’

তিনি আরও জানান, প্রতি বছর গান ও আয়োজনে বৈচিত্র রাখে ছায়ানট। এ বছর রবীন্দ্র ও নজরুল ছাড়াও পরিবেশন করা হবে সলিল চৌধুরীর গণসঙ্গীত, লালন ফকিরের গান ও রশিদউদ্দীন রচিত সঙ্গীত। একক কণ্ঠে গান শোনাবেন ১৩ জন খ্যাতিমান ও পরিচিত নবীন-প্রবীণ শিল্পী। কবিতাপাঠে অংশ নেবেন দুইজন বাকশিল্পী। মঞ্চে পাঁচটি সারিতে বসে সম্মেলক গানে অংশ নেবেন ৯৫ জন। সব মিলিয়ে পুরো আয়োজনটিতে অংশ নেবেন প্রায় ১২৫ থেকে ১৩০ জন কণ্ঠশিল্পী ও যন্ত্রসঙ্গীতশিল্পী।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি