,

সৌদি আরবের ৭৯ শতাংশ কর্মী সাপ্তাহিক কর্মঘণ্টা কমানোর পক্ষে

soudiআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের ৭৯ শতাংশ প্রাইভেট সেক্টরের কর্মীরা কর্মঘণ্টা কমানোর পক্ষে মতামত দিয়েছেন। বর্তমানে দেশটিতে সপ্তাহে ৪৮ঘণ্টা কাজ করার বিধান রয়েছে। প্রতি সপ্তাহের এ সময় কমিয়ে ৩৫ থেকে ৪০ ঘণ্টা করতে তারা ইচ্ছা প্রকাশ করেছেন। মজার ব্যাপার হচ্ছে একই বিষয়ে আবার ভিন্নমত দিয়েছেন দেশটির বেসরকারি খাতরে ২১ শতাংশ কর্মী। তারা মনে করছেন বর্তমানে দেশে যে কর্মঘণ্টা বিদ্যমান তাতে কাজের সময় যথেষ্ট নয় বলে মনে করেন তারা। এ সময় বৃদ্ধি না করলে নির্দিষ্ট লক্ষ্যে পৌছানো সম্ভব নয়। তাই কর্মঘণ্টা সময় আরো বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তারা। ন্যাশনাল সেন্টার অব ডায়ালগ এ সমীক্ষা পরিচালনা করেন।
সমীক্ষায় সাপ্তাহিক ছুটির বিষয়েও কর্মীদের কাছে জানতে চাওয়া হয়, ৮৩ শতাংশ কর্মী ২দিনের সাপ্তাহিক ছুটি চায় আর ১৩ শতাংশ সপ্তাহে ১দিনের ছুটি চায়। এ সমীক্ষাটি শুধু বেসরকারি খাতের কর্মীদের কর্মঘন্টা নিয়ে করা হয়েছে । এ সমীক্ষাটিতে ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী অংশগ্রহন করেছেন। এর মধ্যে ৮৯ শতাংশ সৌদির নাগরিক। দেশটির ১৩টি অঞ্চলের নাগরিকদের কাছ থেকে নেওয়া হয়েছে।
জরিপে, ৩৬.৭ শতাংশ রেসপডেন্ট সকাল সাড়ে ৭ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ সাত ঘন্টা সময়কে কাজ করার জন্য আদর্শ সময় হিসেবে উল্লেখ করেছেন। ১৫ শতাংশ রেসপডেন্ট কাজের জন্য প্রতিদিন ৮ঘন্টা আর ৪৮ শতাংশ রেসপডেন্ট ৯ঘন্টা চায় বলে সমীক্ষায় দেখানো হয়েছে।
দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বেসরকারি খাতে মোট ৬.২ মিলিয়ন কর্মী কাজ করছে। এর মধ্যে সৌদির নাগরিক ৮লাখ ২৯ হাজার এটি দেশটির মোট কর্মশক্তির ১৩.৩ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা