,

ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে-আইনমন্ত্রী

anis mpআইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়া হবে। তিনি বলন, বিগত ৪ দলীয় জোট সরকার বিদ্যুৎ খাতে কোনো উন্নয়ন করতে পারেনি। বিদ্যুতের খাম্বা কেনার কথা বলে বিপুল অংকের টাকা পকেটে পুরেছে। আর বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছে।

ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী এ সব কথা বলেন। ভরাজাঙ্গাল-চন্দ্রপুর-নোয়াপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিনাউটি ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট এম এস আলম ভূইয়া দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান অধ্যাপিকা শাহিন সুলতানা, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ আবদুল ওয়াহিদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন।

উল্লেখ্য, ৮৪ লাখ টাকা ব্যায়ে ৬ কিলোমিটার এলাকায় নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়। ফলে ৪০১ জন গ্রাহক বিদ্যুৎ সেবারে আওতায় আসার সুযোগ পেলেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর