,

আখাউড়ায় বাঁশের ভেতর গাঁজা : আটক-২

bas Gazaপ্রতিনিধি : বাঁশের ভেতরে করে গাঁজা পাচারকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইয়াছিন মিয়া (২৮) ও কামাল মিয়া (১২) নামে দু’জনকে আটক করেছে পুলিশ। দুর্গাপুর এলাকা থেকে শুক্রবার বিকেলে তাদের আটক করা হয়। আটক ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার উতারিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং কামাল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মাঝআটি গ্রামের বাদল মিয়ার ছেলে।

আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহার জানান, উপজেলার দুর্গাপুর এলাকায় ইয়াছিন ও কামাল কয়েকটি বাঁশ নিয়ে বাইপাস সড়ক এলাকার দিকে যাচ্ছিল। এ সময় সন্দেহ হলে বাঁশসহ তাদের থানায় নিয়ে যায় পুলিশ। পরে বাঁশের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা