,

ভেঙে গেল শিমুল-নাদিয়ার সংসার

shimolহৃদয় খান-সুজানার ঘর ভাঙার খবরের রেশ কাটতে না কাটতেই ভাঙলো আরেকটি শোবিজ তারকা দম্পতির সংসার। দীর্ঘ গুঞ্জনের পর্দা সরে অবশেষে উন্মোচিত হলো জনপ্রিয় মডেল-অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের। সম্প্রতি আইনি প্রক্রিয়ায় তাদের তালাক সম্পন্ন হয়েছে। নির্ভরশীল নানা সূত্রে জানা গেছে, দুই বছর ধরে শিমুল ও নাদিয়ার মধ্যে বনিবনা হচ্ছিল না। এ কারণে নাদিয়া কিছুদিন আলাদা থেকেছেন। একসময় ভালবাসার টানে আবার শিমুলের সংসারে ফিরে যান তিনি। কিন্তু তাদের সম্পর্কের কোন উন্নতি হয়নি। এ কারণে বিচ্ছেদে যেতে হলো তাদের। এ প্রসঙ্গে নাদিয়া বলেন, সম্প্রতি আমাদের আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। মূলত মতানৈক্যের জের ধরেই প্রায় সাড়ে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছি। শিমুলের সঙ্গে দীর্ঘদিন আমার নানা বিষয় নিয়ে ঝামেলা চলছিল। অবশেষে আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। এদিকে এ বিষয়ে শিমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য, শিমুল-নাদিয়া ২০০৩ সালে একে অন্যের প্রেমে পড়েন। পাঁচ বছর প্রেমের পর ২০০৮ সালে তারা বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ