,

বিদ্যালয়ে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় মামলা : দুই শিক্ষকসহ গ্রেপ্তার ৩

grafterবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন দুই শিক্ষককে বিনা কারনে অব্যাহতি দেওয়ায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ভাঙচুর, বিক্ষোভের ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ) মোস্তফা কামাল পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলামকে প্রধান আসামী করে আট জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ‘এ ঘটনায় আটক হওয়া এক শিক্ষক ও এক মহিলাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
তারা হলেন- বিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষক (পরিচালনা কমিটি কর্তৃক নির্বাচিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নজরুল ইসলাম ও কতিবা বেগম নামের এক মহিলা।   
পরিচালনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোস্তফা কামালের মধ্যে প্রধান শিক্ষক পদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বছরের ২ ডিসেম্বর বিদ্যালয়ের আগের প্রধান শিক্ষক আবুল কাশেমের বিদায়ের পর পদাধিকার বলে মোস্তফা কামাল প্রধান শিক্ষকের দায়িত্ব নেন। ৩ ডিসেম্বর সভাপতি আবু বকর নামের আরেক শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে মোস্তফা কামালকে বরখাস্ত করেন। মোস্তফা কামাল গত ৫ জানুয়ারি ওই প্রস্তবনার বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত ১৩ জানুয়ারি ওই প্রস্তবনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম বিদ্যালয়ে ইংরেজির খন্ডকালীন শিক্ষক তানভিরুল ইসলাম ও গণিতের শিক্ষক হাফিজুর রহমানকে বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়ায় ছাত্ররা উত্তেজিত হয়ে ক্লাস বর্জন বিক্ষোভ করে। তারা ক্ষুব্ধ হয়ে শ্রেণীকক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় পাঁচজন ছাত্র গুরুতর আহত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ