,

বহিস্কার ও অর্থদন্ড

ssc 21বিশ্বজিৎ পাল বাবু : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডিগ্রী কলেজে এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকলের দায়ে ছয় শিক্ষার্থী বহিস্কার হয়েছে। একই সঙ্গে ওই ছয় শিক্ষার্থীসহ সাতজনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরি মোয়াজ্জম আহমদ ও সহকারি কমিশনার (ভূমি) সরকার আব্দুল্লাহ আল-মামুন পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদেরকে নকল করতে দেখে এ সাজা প্রদান করেন।
নকল করার দায়ে বহিস্কৃতরা হলো, সাদেকুর রহমান, তোফাজ্জল হোসেন, আতাউর রহমান, বাহার উদ্দিন, জসিম উদ্দিন, নুরুত্তম দাস। পরে সাদেকুরকে দুই হাজার, তফাজ্জলকে এক হাজার, আতাউরকে পাঁচশ’, বাহারকে তিন হাজার, জসিমকে এক হাজার ও নুরুত্তমকে দুই হাজার টাকা জরিমানা করেন আব্দুল্লাহ আল-মামুনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নকল সরবরাহ করার দায়ে সাদ্দাম হোসেন নামে একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে