বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্তব্যরত থাকা অবস্থার চেয়ে চারগুণ বেশি বিএসএফ সদস্য মারা যায় বাইক দুর্ঘটনায়

nsfআন্তর্জাতিক ডেস্ক : ভারতে প্রতিবছর যে পরিমান বিএসএফ সদস্য ডিউটিতে না থাকা অবস্থায় বাইক দুর্ঘটনায় মারা যায় তার তিন ভাগের একভাগও সীমান্তে বা অন্যান্য হুমকি মোকাবেলায় মারা যায় না। মার্চ-২০১৪ থেকে মার্চ-২০১৫ পর্যন্ত ডিউটিতে না থাকা অবস্থায় ৪২ জন জওয়ান বাইক দুর্ঘটনায় মারা যায়। একই সময়ে সীমান্তে নিহত হয়েছেন ১২ জন জওয়ান।

ভারতের সংসদীয় কমিটির এক বৈঠকে বিএসএফ জওয়ানদের এরকম মৃত্যুর হার কমিয়ে আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।

বিএসএফ মহাপরিচালক ডিকে পাঠক বার্তা সংস্থা পিটিআইকে বলেন, এরকম অপ্রত্যাশিত দুর্ঘটনায় আমরা প্রতি মাসে গড়ে ৫ জন বিএসএফ জওয়ানকে হারাতে হয়। এই বিএসএফ জওয়ানরা তাদের জীবনের সবচেয়ে উপযুক্ত সময়ে (৪০-৪৫ বছর বয়সে) এসব দুর্ঘটনার শিকার হয়। আমাদের জওয়ানরা আমাদের শ্রেষ্ঠ সম্পদ। আমরা তাদের এভাবে চলে যেতে দিতে পারি না। অবশ্যই এ ধরনের দূর্ঘটনা বন্ধে খুব শীঘ্রই পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, বিএসএফ জওয়ানদের জন্য এ ধরনের দুর্ঘটনা এড়াতে কিছু আইন করা হবে আর বাইক চালঅনো ক্ষেত্রে অরো সচেতন করা হবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক