,

ব্যস্ত রাস্তায় যেভাবে সবাইকে চমকে দিলেন সালমান!

salmankhanবিনোদন প্রতিবেদক : সাত পাঁচ না ভেবে নিজের মতো করে একটা কিছু ঘটিয়ে দিতেও জুড়ি নেই বলিউড ভাইজান সালমান খানের। বলিউড নায়কদের মধ্যে সালমান বরাবরই একটু আলাদা। আর এবার যাবতীয় প্রটোকল ও নিরাপত্তার তোয়াক্কা না করে মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় চালালেন সাইকেল। ব্যস্ত রাস্তায় সাইকেলে প্রিয় তারকাকে দেখে চমকে গেলেন সবাই! কেউ অবাক হলেন,আর কেউ কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না।

সোশ্যাল মিডিয়ায় সালমান নিজেই একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে ব্যস্ত রাস্তায় হাতল না ধরেই সাইকেলে চালাচ্ছেন তিনি। এবারই প্রথম সাইকেলে এমন বিশেষ মুডে দেখা যায়নি তাকে। এর আগেও একবার তিনি ঠিক করেছিলেন, শুটিংয়ে যাবেন সাইকেলে করেই। মুম্বাইয়ে যে হারে ট্রাফিক জ্যাম হয় তাতে সময় বাঁচাতে এটাই সহজ পন্থা মনে হয়েছিল তার কাছে। মাঝে মধ্যেই হঠাৎ করে নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় বেরিয়ে পড়েন সালমান। ভক্তদের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। সে সব ছবিও নিয়ম করে পোস্ট করেন ভক্তদের জন্য। শুটিং বা পেশাগত জীবনের চাপ থেকে বাঁচতে এমনটাই করে থাকেন এই দাবাং তারকা। আর সাইকেলের প্রতি যে তার অন্যরকম একটা টান রয়েছে তা ‘কিক’ মুভির মাধ্যমেই প্রমাণ মেলে।

উল্লেখ্য, ‘প্রেম রতন ধন পায়ো’ নামে সালমানের নতুন একটি ছবির শুটিংইয়ের কাজ প্রায় শেষ। এতে সালমানের বিপরীতে দেখা যাবে সোনম কাপুরকে। আর এখন 'বজরঙ্গি ভাইজান' নামে নতুন একটি সিনেমাতে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ