বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একজন ভালো মনের প্রেমিক বা স্বামীর ১৫টি লক্ষণ!

RM-E38-New-Delhi-Oberoi-Engagement-Wedding-Photography-by-Ramit-Batraলাইফস্টাইল ডেস্ক : সম্পর্কে কেবল ভালোবাসা জরুরী নয়, সবচাইতে জরুরী ভালো মানুষকে ভালবাসতে পারা। প্রেমে কমবেশি সকলেই অন্ধ হয়ে যান, ভালো-মন্দ যাচাই করতে পারেন না। কিন্তু একজন নারীর জন্য একজন ভালো মানুষের জীবন সঙ্গী হওয়া খুবই জরুরী। কেননা একজন ভালো মনের পুরুষ কখনো আপনাকে অত্যাচার করবেন না, কষ্ট দেবেন না, তাঁর কাছে কাছে আপনি থাকবেন নিরাপদ। মিলিয়ে নিন এই ১৫টি লক্ষণ আর জেনে নিন আপনার প্রিয় পুরুষটি কতটা ভালো মানুষ।

১) একজন ভালো মনের পুরুষ কখনোই ভালোবাসার প্রকাশে দ্বিধা করবেন না। সত্য প্রকাশে সংকোচ কীসের?

২) তিনি সব সময়েই আপনার পাশে থাকবেন, আপনাকে সাপোর্ট দেবেন।

৩) তিনি আপনাকে উৎসাহ যোগাবেন সর্বদাই জীবনের পথে এগিয়ে চলতে।

৪) আপনার বিশ্বাস অর্জন ও ধরে রাখার চেষ্টা সর্বদা একজন ভালো মনের প্রেমিক বা স্বামীর মাঝে থাকবে।

৫) তাঁর সংস্পর্শে আপনি নিরাপদ বোধ করবেন, তিনি সর্বদা নিশ্চিত করবেন আপনার নিরাপত্তা।

৬) তিনি কখনো এমন কিছুই বলবেন বা করবেন না যার ফলে নিজেকে আপনার অসুন্দর মনে হয়।

৭) আপনার ছোটখাট সকল পছন্দ-অপছন্দকেই তিনি গুরুত্ব দেবেন।

৮) প্রতিটি সম্পর্কেই একটি সীমারেখা থাকে। তিনি সেই সম্মানের সীমারেখা কখনোই লঙ্ঘন করবেন না।

৯) সম্পর্ক ধরে রাখার ও সম্পর্ক ভালো রাখার চেষ্টা সারা জীবন করবেন তিনি।

১০) আপনাকে নিজের ইচ্ছা বিরুদ্ধে কিছু করতেই কখনো বাধ্য করবেন না তিনি।

১১) তিনি হবেন সৎ ও আত্মসম্মানবোধে ভরা মানুষ। কেবল আপনার সাথে নন, সবার সাথেই।

১২) তিনি কখনোই আপনাকে শারীরিক-মানসিক নির্যাতনের কথা স্বপ্নেও ভাববেন না।

১৩) তিনি কখনোই কারো শরীরের সৌন্দর্যকে মনের আগে গুরুত্ব দেবেন না।

১৪) তিনি আপনাকে অবিশ্বাস করবেন না। আপনি তাঁকে অবিশ্বাস করেন, এমন কিছু করবেন না।

১৫) নোংরা কোন বদ অভ্যাস তাঁর থাকবে না। অতীতে থেকে থাকলেও আপনার খাতিরে সেগুলো তিনি ত্যাগ করবেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা