,

অবশেষে প্রাণভিক্ষা চাইছেন কামারুজ্জামান !

kamruzzaman-2সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মৃত্যুদণ্ড থেকে শেষরক্ষা পেতে অবশেষে ‘প্রাণভিক্ষা’ চেয়েছেন মৃত্যুদন্ডপ্রাপ্ত কামারুজ্জামান। দায়িত্বশীল পর্যায়ের একাধিক সূত্র এ কথা নিশ্চিত করেছে।

তবে অপর একটি সূত্র অসমর্থিত সুত্র এও জানায় কামারুজ্জামান তার মৃত্যুদণ্ড শুক্রবার কার্যকর করার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে কোন দায়িত্বশীল পর্যায় থেকে এ তথ্য নিশ্চিত করা যায়নি।

দায়িত্বশীল বেশ কয়েকটি সূত্রমতে, যুদ্ধাপরাধে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে কোনও ধরনের তড়িঘড়ি করার পরিকল্পনা নেই  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের । সব ধরনের আইনি প্রক্রিয়া পার  করে, এবং দণ্ডপ্রাপ্তের জন্য সকল সুযোগ নিশ্চিত করেই এই দণ্ড কার্যকর করা হবে।

সূত্র জানায়, এই প্রক্রিয়ায় নিয়েই এখন পর্যন্ত ব্যস্ত রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  কামারুজ্জামানের আইনজীবিদের একটি সুত্র জানিয়েছে,বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তারা ।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, প্রাণভিক্ষা চাইবেন কিনা তা জানাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়েছেন কামারুজ্জামান।

এর আগে, বুধবার সন্ধ্যায় কামারুজ্জামানের ফাঁসির চূড়ান্ত রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পরেও তার পরিবারের সদস্যদের ডাকা হয়নি। এ থেকেও সংশ্লিষ্ট মহল জানিয়েছে রায় কার্যকরের আগে পরিবারকে অবশ্যই দেখা করার সুযোগ দেওয়া হবে। রাত পৌনে আটটা পর্যন্ত পরিবারের কাছে দেখা করার কোনও পত্র পৌঁছায়নি।

অপরদিকে কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর হলে তাকে কোথায় কবর দেওয়া হবে তাও নিশ্চিত হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তাকে যাতে শেরপুরে কবর দেওয়া না হয় তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা এসেছে। আর সে অনুযায়ী সংশ্লিষ্টদের নির্দেশ পাঠানো হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কবর কোথায় দেওয়া হবে তা জানা যায়নি।

এ অবস্থায় দায়িত্বশীল পর্যায় থেকেই জানানো হচ্ছে বুধবারেই কার্যকর হচ্ছে না কামারুজ্জামানের ফাঁসির আদেশ।

ধারণা করা হচ্ছে প্রাণভিক্ষা চাওয়ার কারণে সে প্রক্রিয়া সুসম্পন্ন করেই কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর