,

কৃষিবিদ ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে সয়ম্ভরতা অর্জন করেছে- মোঃ আব্দুল আলীম

Brahmanbaria Pic-01নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মোঃ আব্দুল আলীম বলেছেন, স্বাধীনতার প্রাক্কালে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৬ কোটি তবু দেশে খাদ্যাভাব নেই। তিনি বুধবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলীম আরো বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কৃষিবিদ ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে সয়ম্ভরতা অর্জন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আজিজুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিবিদ ইনস্টিটিউশন ব্রাহ্মণবাড়িয়ার মহাসচিব ও সদর উপজেলা কৃষি অফিসার কে.এম. বদরুল হক বলেন, মোটা ভাত, পোল্ট্রি মুরগী ও কার্প জাতীয় মাছ দেশে পুষ্টি, খাদ্যে ও এমডিজি লক্ষ্যমাত্রা পূরনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা বেগম, আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের উপ-ব্যবস্থাপক লিপন মজুমদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহযোগীতা করেন সুহিলপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান লিটন।
সভাপতির বক্তব্যে  জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বজলুর রশীদ বলেন, কৃষিবিদগন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদকে সয়ং সম্পূর্ন করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। তিনি বলেন, বিতরনকৃত কৃমির ট্যাবলেট ব্যবহার করলে গবাদি পশুর দুধ উৎপাদন ও মাংস বৃদ্ধিতে সাহায্য করবে। অনুষ্ঠানে ২০০জন কৃষকের মধ্যে বিনামূল্যে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা