বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৮ টি কারণে খুব সহজেই ভেঙে যায় ইদানীংকালের সম্পর্ক

cupll2লাইফস্টাইল ডেস্ক : ইদানীংকালের সম্পর্ক অনেক বেশি ঠুনকো। খুব সহজেই এবং অযথা কারণেই হুটহাট ভেঙে যায়। আগেরকার মতো মনের টান এখন আর নজরেই পড়ে না। সম্পর্ক ভাঙনের মূল কষ্টটা যে কি তা যেন কেউ টেরই পান না এখন। কিন্তু ঠিক কি কারণে সম্পর্কগুলো এতো ঠুনকো বর্তমান যুগের? আগের মতো করে ভালোবাসতে, ভালোবাসার মানুষটির সাথে জীবন পার করতে এতো সমস্যা কি কারণে হয় আজকাল? সত্যিকার অর্থেই মানুষের মানসিকতা একেবারেই পাল্টে গিয়েছে। ভালোবাসা আসলে কি তা মনে হয় এখনকার যুগের মানুষ সথিকভাবে জানেনই না।

১) তাৎক্ষণিকভাবে পাওয়া জিনিসে বিশ্বাস করে ফেলা
ইদানিংকার অল্প বয়েসি সকলেরই এই সমস্যা রয়েছে। ভবিষ্যৎ নিয়ে একেবারেই না ভাব, বর্তমানে কতোটা কি পেয়ে যাচ্ছেন তার উপরেই মানুষ চিনে বিশ্বাস করে ফেলেন অনেকে। ফলে পরবর্তীতে যখন পরিবর্তন আসে তখন বিশ্বাস উবে যায় এবং তখনই সম্পর্কে ভাঙন ধরে।

২) সময় কাটানোর জন্য শুধুই ডেটিং করার হার বেড়েছে
আজকালকার ছেলেমেয়েদের চিন্তা ভাবনাই পরিবর্তিত হয়ে গিয়েছে। প্রেম করে একসাথে চিরকাল থাকার চিন্তা অনেককেই কম করতে দেখা যায়। বরং ডেটিং করে সময় কাটানোতেই যেনো সকলের আগ্রহ বেশি। আর যখনই এই দিকটাতে সমস্যা হয় তখনই ব্রেকআপের ঘণ্টা বাজে।

৩) কম্প্রোমাইজ করতে চান না কেউই
মানুষের সহ্য ক্ষমতা এবং ধৈর্য দুটোই কমে গিয়েছে। যার ফলে কেউ কারো জন্য কম্প্রোমাইজ করতে চান না। আগের মতো করা তো অনেক দুরের ব্যাপার একটু ছাড়ও দিতে চান না অনেকেই। সুতরাং মতের মিল না হলে কম্প্রোমাইজ না করে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেকই।

৪) নাটক বা সিনেমার মতো সবকিছুর শেষ হবে এমন ভাবা
ছোটবেলা থেকেই নাটক সিনেমায় সুখী জীবন ও ভালোবাসা দেখে অনেকের মনে ধারণা হয়ে গিয়েছে জীবনটাও এমনই হবে, কিন্তু বাস্তবে যখন এমনটি হয় না তখন সঙ্গীর দোষ ধরা শুরু করে দেন। যার কারণে খুব সহজেই সম্পর্কে ভাঙন চলে আসে।

৫) অতিরিক্ত পারফেক্ট কিছুর খোঁজ করতে থাকা সবসময়
একটি সম্পর্কে থেকেও নজর কিন্তু সব সময় ঘুরতে থাকে পারফেক্ট কিছু খোঁজার পেছনে। আজকালকার যুগে এটিই নজরে পড়ে বেশ। আর একারণেই একেরপর এক সম্পর্ক ভাঙন দেখা যায়। বিষয়টি কিছুই নয় শুধুই জীবনে একজন পারফেক্ট সঙ্গী খোঁজার ঝামেলা।

৬) শুধুমাত্র শারীরিক সম্পর্ককে প্রাধান্য দেয়া
আজকালকার যুগে এই বিষয়টি এতো বেশি উন্মুক্ত হয়ে গিয়েছে যে মানুষ শুধুমাত্র শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্যই প্রেমের সম্পর্ক তৈরি করে। আর কার্যসিদ্ধি হলেই সম্পর্ক শেষ। কিংবা যদি কার্যসিদ্ধি নাও হয় তাহলেও সম্পর্ক থাকে না।

৭) সঙ্গীকে নিজের কাজের জন্য অবহেলা করতে থাকা
আধুনিক এই যুগে মানুষ জীবন যাপনের জন্য এতো বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যে সঙ্গীকেও দেয়ার মতো সময় খুঁজে পান না। কিন্তু মূল ব্যাপারটি তেমন নয়। সঙ্গীকে প্রাধান্য দিলে দেয়াই যায়, কিন্তু কাজটা করতে গিয়ে সঙ্গীর দিকে তাকান না অনেকেই, ভাবেন ‘সে তো আমারই’। এতেও কিন্তু সম্পর্কে অনেক সময় ভাঙন চলে আসে।

৮) সত্যিকার অর্থে ভালোবাসা কি তা বুঝতে না পারা
ইদানীংকালের মানুষের এই প্রেম ভালোবাসার খেলা দেখলে মনে হয় না তারা ভালোবাসার আসল অর্থ কি তা জানেন। ভালোবাসা অনেক পবিত্র, অনেক বেশি ত্যাগের তা এখনকার মানুষ ভুলেই গিয়েছেন। আজকালকার যুগে ভালোবাসা শুধুই সময় কাটানোর বিষয়। আর একারণেই এতো হুটহাট সম্পর্কে ভাঙন আসে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক