বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ের সামনে আবারো জলকামান

BNP Office-8..রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের অবস্থান নিয়েছে পুলিশ। এতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকাল থেকে কার্যালয়ের পূর্ব পাশে জল কামান, সাঁজোয়া যান এবং প্রিজন ভ্যানসহ পুলিশের উপস্থিতি দেখা যায়।

কার্যালয় খুলে দেয়া হলেও নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রাখা হয়েছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে- বিএনপি মুখপাত্র ও দলের যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুর এমন অভিযোগের একদিন পরই পুলিশ এ পদক্ষেপ নিল।

একতরফা নির্বাচনের প্রতিবাদে ৫ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি সামনে রেখে গত ৩ জানুয়ারি নয়াপল্টন কার্যালয় থেকে কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ।

এর তিন মাস পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন মাস বন্ধ রাখার পর দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে নেতাকর্মীরা নয়াপল্টন কার্যালয়ের ভেতরে ঢোকেন। এর আগে শুক্রবার দুপুরে কার্যালয়ের সামনে থাকা পুলিশ সরিয়ে নেয়া হয়েছিল।

শাহীন জানান, কার্যালয়ের সামনে আবার পুলিশ অবস্থান নিলেও এখন পর্যন্ত নেতাকর্মীদের আসা-যাওয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি। তবে নতুন করে পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীরা আতঙ্কিত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইনশৃক্সখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে বিএনপি কার্যালয়ের সামনেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা