বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশ অমান্য করে ভাঙচুর, আহত ১০

B Baria Mapআদালত থেকে জারি করা নির্দেশ অমান্য করে জেলা সদর উপজেলার ইদ্রিস মিয়ার দোকানের ভিটে দখল করতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার কালিসীমা গ্রামে মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা নূরুল আমিন, সাবেক চেয়ারম্যান হোসেন মিয়া, ইউপি সদস্য আরজু মিয়া ও মোশাররফ মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত হয়ে ইদ্রিস মিয়ার বাড়িতে হামলা চালায়। এর আগে তারা ইদ্রিস মিয়ার তিন শতক জায়গায় স্থাপিত পাকা দোকানঘর নিশ্চিহ্ন করে দেয়।

ইদ্রিস মিয়ার পরিবারের সদস্যরা জানান, ২৫ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা তাদের জায়গাটি দখলে নিতে পাকা দোকানঘর ভেঙে নতুন দেয়াল নির্মাণ কাজ শুরু করে। ওই সময় ইদ্রিস মিয়ার পুত্র ও দুই পুত্রবধূকে মারধর করা হয়। ওই ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়। এ ছাড়া জায়গাটি নিয়ে মামলা দায়েরের পর আদালত এর ওপর স্থিতিবস্থা জারি করেন। কিন্তু এরপরও দখলবাজরা নিবৃত্ত হয়নি।

ইদ্রিস মিয়ার মেয়ে জমিলা আক্তার জানান, আবদুল কাইয়ুম চেয়ারম্যানের নেতৃত্বে দখলবাজরা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তারা নারীদেরও মারধর করে।

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


দ্য রিপোর্টকে

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক