শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের কর্মশালা

press clubব্রাহ্মনবাড়িয়ায় ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম (বার), প্রেসক্লাব সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন শাহীন, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি। কর্মশালায় বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।  প্রশিক্ষনে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগিতায় এতে ৯০ জন গণমাধ্যমকর্মী অংশ গ্রহণ করবেন। মঙ্গলবার প্রথম দফায় প্রেসক্লাব মিলনায়তনে ৩ দিন ব্যাপী ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু। টেলিভিশন সাংবাদিকদের ব্রাহ্মণবাড়িয়ায় এটাই প্রথম কর্মশালা।

৯ এপ্রিল ২য় দফায় ২ দিন ব্যাপী শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু হবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাক্তার শহীদ মিলন মিলনায়তনে। এতে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের সদস্যভুক্ত শিশু সাংবাদিকসহ ৩০ জন অংশগ্রহণ করবেন। শেষ ধাপে ১০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদকবৃন্দ ও সিনিয়র সাংবাদিকগণের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে এক দিনের কর্মশালা। কর্মশালায় বাংলাদেশ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক মো: শাহ আলমগীর, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো: মনিরুজ্জামান পিপিএম (বার), পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার উপস্থিত থাকবেন। কর্মশালা সমন্বয় করছেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ