,

ব্রাহ্মণবাড়িয়ার ৩১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র অভিযোগ

bsti logoবিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ৩১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুনগত মান যাচাই ব্যতীত ও লাইসেন্স নবায়ন ছাড়াই পণ্য বিক্রির অভিযোগ করেছে বিএসটিআই। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল আদালতে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।   
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে, সদর উপজেলার সুহিলপুরের মেহেদী আলম ব্রিকস এন্ড কোং, মেড্ডা বাসস্ট্যান্ডের মক্কা ব্রিকস, বিজয়নগরের বৈশামুড়ার মদিনা ব্রিকস, সরাইলের ধরন্তীঘাটের খান্দানী ব্রিকস, আজম ব্রিকস, আর এস বি ব্রিকস,  রিফান ব্রিকস এন্ড কোং, শাহবাজপুরের রয়েল ব্রিকস, ইসলামপুরের শশই ব্রিকস,পৌর এলাকার নিউ সিনেমা রোডের আদর্শ মাতৃভান্ডার, মাতৃভান্ডার, মহাদেব পট্টির ভোলানাথ মিষ্টান্ন ভান্ডার, নিউ মার্কেটের আলী টি হাউজ, জগত বাজারের ভূঁইয়া অয়েল মিল, ছয়ঘরিয়ার হৃদয় ফুড প্রোডাক্টস, ভাদুঘরের প্রিয়া ফুড, ভি আই পি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, আল ইসলাম বেকারি, সুরুচি ফুড প্রোডাক্টস, গোকর্ণ ঘাটের ইসলাম ফুড প্রোডাক্টস, গ্রামীণ বেকারি, আল্লাহর দান বেকারি এন্ড ফুড প্রোডাক্টস, আমিনপুরের আল-মদিনা বেকারি এন্ড হৃদয় ফুড প্রোডাক্টস, রনি ব্রিকস, আরব ব্রিকস, ডা. ফরিদুল হুদা রোডের প্রাপ্তি বেকারী এন্ড কনফেকশনারি, ঘাটুরার ফুডলিং ফুড প্রোডাক্ট, পলি¬ ফুড প্রোডাক্টস, রেলওয়ে স্টেশন রোডের নিউ মধুমতি বেকারী এন্ড সুইটস, পুনিয়াউটের জাকির ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার টিএ রোডের মুন এন্টারপ্রাইজ। এসব প্রতিষ্ঠানের পাউরুটি, বিস্কুট, চানাচুর, কেক, চাটনি, ইট ইত্যাদির গুনগত নাম যাচাই করা হয় না বলে অভিযোগ রয়েছে। গত ৫ ও ৬ এপ্রিল বিএসটিআই কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়ায় এসে এসবের তদন্ত করেন। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার ফিল্ড অফিসার (সিএম) আব্দুল মতিন একটি অভিযোগ ডাকযোগে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা