,

রাতে কামারুজ্জামানের ফাঁসি হচ্ছে না

kamru-Fasiডেস্ক রির্পোট : রিভিউ আবেদন খারিজ হওয়ার পর রায়ের কপি কারা কর্তৃপক্ষের হাতে না পৌঁছানোয় সোমবার রাতে কার্যকর হচ্ছে না মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি।

সোমবার সন্ধ্যায় কারাগারের মূল ফটকের সামনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার ফরমান আলী।

জেল সুপার ফরমান আলী বলেন, আমরা এখন পর্যন্ত মহামান্য আদালতের রায়ের কপি পাইনি। আজকে কোনো কার্যক্রম করা যাবে না। রায়ের কপি পাইনি। তাই কার্যকর শুধু নয়, কোনো কার্যক্রমই করতে পারিনি। জেলকোড অনুযায়ী যত সুবিধা এবং বিধিবিধান আছে, সেগুলো অনুযায়ীই আমরা আমাদের কার্যক্রম চালাব।

আইনজীবীদের কেন কামারুজ্জামানের সাথে দেখা করতে দেওয়া হয়নি, তা জানতে চাইলে ফরমান আলী বলেন, সময় এখনো আছে। বিষয়টি আমাদের বিবেচনাধীন আছে।

এ সময় পরিবারের সদস্যদের দেখা করার প্রসঙ্গে জেল সুপার বলেন, পরিবারের সদস্যরা রায়ের পরে দেখা করার সুযোগ পান, এ জন্যই তারা দেখা করেছেন।

প্রাণভিক্ষার বিষয়ে কামারুজ্জামান কিছু বলেছেন কি না, তা জানতে চাইলে ফরমান আলী বলেন, রায়ের কপি না পাওয়া পর্যন্ত প্রাণভিক্ষা বিষয়ে কোনো প্রশ্ন তাকে আমি করতে পারি না।

এদিকে হাইকোর্টের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানিয়েছেন, কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন খরিজ করার আদেশে এখনও সই করেননি বিচারপতিরা। আগামীকাল মঙ্গলবার তারা সই করতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ