বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেই ফাঁসি কার্যকর!

b-kamrun-jaman-400x200ডেস্ক রির্পোট : আজ রাতেই কার্যকর করা হতে পারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়। সরকারের বিভিন্ন মহল থেকে এমনই আভাস পাওয়া যাচ্ছে। কেননা এর আগে জামায়াত নেতা কাদের মোল্লার সময় রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তার সঙ্গে দেখা করেছিলেন পরিবারের সদস্যরা। আর সে রাতেই কার্যকর করা হয় তার ফাঁসির আদেশ। রিভিউ খারিজ হওয়ার পর একই অবস্থা দেখা গেছে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের ক্ষেত্রেও।
সোমবার রিভিউ আবেদন খারিজ হওয়ার পর আইনজীবীদের অনুমতি না দিলেও বিকেলে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করছেন তার পরিবারের সদস্যরা। বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে সাক্ষাত করবেন বলে বড় ছেলে হাসান ইকবাল ওয়ামি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
এর আগে রাষ্ট্রের প্রধান আইনকর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, রিভিউ নিষ্পত্তির মধ্য দিয়ে এ মামলার বিচার প্রক্রিয়া শেষ হলো। সরকার চাইলে যেকোনো সময় কামারুজ্জামানের দ- কার্যকর করতে পারে। এ জন্য জেল কোড প্রযোজ্য হবে না। এখন পরিবারের সদস্যদের সাক্ষাত এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষাই কেবল বাকি আছে।
অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ি পরিবারের সদস্যদের সাক্ষাত শেষে রায় কার্যকর করতে আইনি কোন বাধা নেই।
অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য কামারুজ্জামান দুই-এক ঘণ্টা সময় পাবেন। যতো দ্রুত সম্ভব তার দ- কার্যাকর করা হবে।
এর আগে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদ- বহাল রাখেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সোমবার সকাল ৯ টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ ওই আবেদন খারিজ করে দেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক