,

ফেসবুক পরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপের নতুন বৈশিষ্ট্য নিয়ে

WhatsApp-Facebook-4বিনোদন প্রতিবেদক : সম্প্রতি ‘ফেসবুক ফর অ্যান্ড্রয়েড’ নামের অ্যাপ্লিকেশনের সঙ্গে ‘সেন্ড’ নামে নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

এক বছর আগে মোবাইল মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ কিনেছিল ফেসবুক। নতুন ফিচার সেন্ড বাটনটির সঙ্গে হোয়াটসঅ্যাপ আইকনটির সাদৃশ্য রয়েছে। মেসেজিংয়ের বাজার নিয়ন্ত্রণে রাখতে দুটি বড় ধরনের প্ল্যাটফর্মকে একত্রিত করতে প্রথমবারের মতো বড় ধরনের প্রয়াস ফেসবুকের। এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ড বাটনটির ফেসবুক মেসেঞ্জারের ডান দিকে থাকবে। ফেসবুকের প্রকৌশলী দল ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মধ্যে বার্তা বিনিময় করার সুবিধা তৈরিতে কাজ শুরু করে দিয়েছে।

গত বছরে দুই হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি খরচ করে হোয়াটসঅ্যাপকে কিনেছিল ফেসবুক যার বর্তমানে ব্যবহারকারী সংখ্যা ৭০ কোটির বেশি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা