,

মঙ্গল ও বুধবার জামায়াতের হরতাল

hartal jamayat==ডেস্ক রির্পোট : আগামীকাল মঙ্গল ও পরের দিন বুধবার হরতাল কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কর্মসূচি দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে এই হরতাল বলে বিবৃতি উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার সকালে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনায় (রিভিউ) জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামানের করা আবেদন খারিজ করে রায় দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। ফলে তাকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশই বহাল থাকল।

সকাল নয়টা ১০ মিনিটের দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনে এই রায় দেয়। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

এর পরপরই গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে দুদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।

তিনি বলেন, ‘সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দলটির নেতৃবৃন্দকে হত্যা করার মহাপরিকল্পনা বাস্তবায়নে অস্থির হয়ে পড়েছে। মিথ্যা, সাজানো বায়বীয় অভিযোগে কামারুজ্জামানের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে।’

ভারপ্রাপ্ত আমির বলেন, ‘এরপর দলীয় লোকদের দিয়ে সাক্ষ্য দিয়ে সরকার তাকে হত্যা করার জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত করার ব্যবস্থা।’

তিনি বলেন, ‘দেশবাসী আশা করেছিল রিভিউ আবেদনে তিনি ন্যায়বিচার পাবেন। আজ (সোমবার) আদালতের রায়ে দেশবাসী হতাশ হয়েছে। ১৯৭১ সালে মুহাম্মদ কামারুজ্জামান উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। এ বয়সের একজন তরুণের বিরুদ্ধে সরকারের আনীত অভিযোগ কত গভীর ষড়যন্ত্রমূলক তা সকলের নিকট স্পষ্ট!’

মকবুল আহমাদ দাবি করেন, ‘মুহাম্মদ কামারুজ্জামান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তবে সরকার নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে নেতৃত্ব শূন্য করে জামায়াতকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র করছে, দেশের জনগণ তা কখনো বাস্তবায়ন হতে দেবে না।’

তিনি শান্তিপূর্ণভাবে জামায়াতে ইসলামীর সকল শাখা এবং দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ