,

আশুগঞ্জ সার কারখানায় আগুন, উৎপাদন বন্ধ

asugang-_thereport24 fartilizerনিজস্ব প্রতিবেদক : রবিবার বিকেলে বজ্রপাতে আশুগঞ্জ সারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ষ্টেশনে আগুন লেগে উৎপাদন বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায় নি। কারখানার প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন।
কারখানার কারিগরি বিভাগ সুত্রে জানা গেছে, কারখানার নিজস্ব ২৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন ইউনিটটি ১২ মেগাওয়াট উৎপাদন হচ্ছিল। বিকেল সাড়ে চারটায় বজ্রপাতের কারনে সাবষ্টেশনের শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষনিক ভাবে নিজস্ব ফায়ার সার্ভিস বিভাগ আগুন নিয়ন্ত্রনে আনলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কারখানার সব কটি প্লান্ট (অ্যামোনিয়া, সিওটু, ইউটিলিটি, ওয়াটার প্লান্ট) এক যোগে বন্ধ  হয়ে যায়।
এব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোঃ ওমর খৈয়াম জানান, বজ্রপাতে কারখানার বৈদ্যুতিক সাবষ্টেশনে আগুন লেগে কারখানাটি ট্রিপ করে। প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছেন। তবে মেরামতে কত সময় লাগবে তা নিশ্চিত নয়।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা