,

কড়িকান্দি-বিশনন্দী ফেরীঘাট ঝড়ে পল্টন বিধ্বস্ত : ২০ ঘন্টা যান চলাচল বন্ধ

B Baria Mapবিশেষ প্রতিনিধি : ঢাকা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের কড়িকান্দি-বিশনন্দী ফেরী ঘাটের পূর্ব পাশে কড়িকান্দি ঘাটে ঝড়ে মেঘনা নদীর ঢেউ এর তোরে পল্টন ও সংযোগ সড়ক বিধ্বস্ত হওয়ায় শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার বিকাল সারে ৩টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকে। এই সময় ফেরীঘাটের দুই পাশে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে। এই সময় এই রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। এই সময় ঢাকার সাথে নবীনগর-বাঞ্ছারামপুর উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে রবিবার দুপুর ১২টার দিকে কড়িকান্দি ফেরীঘাটে গিয়ে দেখা গেছে শনিবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে মেঘনা নদীর ঢেউএর তোরে ফেরীঘাটের কড়িকান্দি অংশের পল্টন রাস্তা থেকে দক্ষিণ দিকে সরে গেছে এবং সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় ফেরী চলাচল বন্ধ হয়ে গেছে। তখনও ফেরীঘাটের রাস্তা মেরামত ও পল্টন পুন:স্থাপনের কাজ শুরু হয়নি। সড়ক ও জনপথের নারায়ণগঞ্জ অফিসের কাউকে দেখা যায়নি ফেরীঘাট এলাকায়।বিকেল চারটার দিকে পল্টন ও সংযোগ সড়ক মেরামত করার পর ফেরি চলাচল আবার শুরু হয় ।
কানাইনগর গ্রামের মনির হোসেন জানান,ফেরি বন্ধ থাকায় অসুস্ত ভাইকে ঢাকা হাসপাতালে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে । নৌকা দিয়ে নদী পার হয়ে তারপর আসতে হয়েছে
ট্রাক চালক শাহ-আলম মিয়া জানান, শনিবার সন্ধ্যায় ঘাটে আইছি এখন পর্যন্ত পাড় হইতে পারতাছি না। কখন পাড় হমু এইটা কইতে পারতেছি না। ট্রাকে কাঁচামাল নষ্ট হইয়ে যাওয়ার উপক্রম হইছে।
সি.এন.জি চালক ফরিদ মিয়া জানান, ফেরী বন্ধ থাকায় গ্যাস আনতে পারতাছি না। তাই বাধ্য হইয়া গাড়ি বন্ধ রাখতে হইছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মাসুদ ছিদ্দিক জানান, শনিবার সন্ধ্যার ঝড়ে বাঞ্ছারামপুর কড়িকান্দি অংশে ফেরীঘাটের পল্টন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে ফেরী চলাচল বন্ধ রয়েছে। বিকালের মধ্যে ফেরীঘাটে কাজ শেষ হবে বলে আশা করছি।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা