,

নাসিরনগরে সংঘর্ষে নারীসহ আহত শতাধিক ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

attack=================স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংর্ঘষে নারী ও শিশুসহ শতাধিক  আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১১  রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। আজ শুক্রবার বিকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের সরকার বাড়ি ও মধ্যপাড়ার লোকজনের মধ্যে এ সংর্ঘষ বাঁধে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দুই বাচ্চার খেলায় ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার সরকার বাড়ি ও মধ্যপাড়ার লোকজন লাঠিসোঁটা,বল্লম, ইটপাটকেল ও দা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  প্রায় তিনঘন্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের শিশু ও নারী সহ প্রায় শতাধিক  আহত হয়েছে। আহতদের মধ্যে আমীর আলী (২৫), স্বপন মিয়া (২২) ও সোহাগ মিয়া (১৬)কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু  লোকজনকে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ভর্তি  চিকিৎসা দেয়া হয়েছে । সংর্ঘষের  খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১ রাউন্ড রাবার বুলেট ছুড়ে এলাকাবাসীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
    

 

 


               
 
   

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ