,

সাগরে ৩২ ঘণ্টা ভেসে থেকে বেঁচে ফিরল ২৪ জেলে

troler sink 1ডেস্ক রির্পোট : সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির পর ৩২ ঘণ্টা ভেসে থেকে অবশেষে ২৪ জেলের সবাই প্রাণ নিয়ে ফিরে এসেছেন।

শুক্রবার দুপুরের দিকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের সবার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বাড়গোপ ইউনিয়নের আজম কলোনি গ্রামে।

উদ্ধারকৃত জেলেরা জানান, মোবারক মাঝির নেতৃত্বে কুতুবদিয়ার দিদুরুল ইসলামের মালিকানাধিন সমুদ্রগামী মাছধরা ট্রলার ‘এফবি আল্লাহ মালিক’ নিয়ে গত বুধবার চট্টগ্রাম বন্দর থেকে মাছ ধরতে যাত্রা শুরু করে। গত বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গভীর সাগরে ঝড়ের কবলে পড়ে। বাতাসের তোড়ে এদের ভোলা অঞ্চলে নিয়ে আসে। ওই সাগর মোহনায় ট্রলারটি ডুবে যায়। এ সময় এরা ট্রলারে থাকা লাইফ জ্যাকেট, বয়া, কট্রিনার ও বাঁশের মাচা ধরে ভাসতে থাকে। তারা স্রোতের টানে ভাসতে ভাসতে নিঝুম দ্বীপ এলাকার কাছাকাছি চলে আসে। এ সময় গতকাল বেলা সাড়ে ১২টায় স্থানীয় কিছু মাছধরার ট্রলার তাদের উদ্ধারে এগিয়ে আসে।

ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, বৃহস্পতিবার রাতে এদের ভেসে থাকার খবর পাওয়ার পর তিনি কোস্টগার্ড, নৌবাহিনী (চট্টগ্রাম ) পুলিশের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার অভিযান চালানোর অনুরোধ জানান। কিন্তু রাতে সাগর উত্তাল থাকায় কোনো টিমই সাগরে নামতে পারেনি। এদের উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে নৌ-বাহিনীর দুটি জাহাজ ও কোস্টগার্ডের ৩টি ট্রলার সকালে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু তার আগেই স্থানীয় জেলেদের সহায়তায় তারা প্রাণে বেঁচে যান।

ট্রলারের মালিক কক্সবাজারের কুতুবদিয়া এলাকার দিদারুল ইসলাম ও মাছ ব্যবসায়ী আবুল কালাম আজাদ মোবাইল ফোনে এদের উদ্ধারের বিষয় প্রথম নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- মাহাবুবু হক, মো. মোবারক হোসেন, নুরুল বাশার, তাজল ইসলাম, মো. এরশাদ, খোরশেদ আলম, মো. রুবেল, সাবের আহম্মেদ, নাজিম উদ্দিন, আমির হামজা, মো. রফিক, সাদেক হোসেন, মো. মানিক, আজগর আলী, নুর তাহের, করিম মাঝি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা