,

সেনা মোতায়েনসহ ইসিকে ৮ দফা বিএনপির

ec ,,ঢাকা সিটি করপোরেশন নিবার্চনের বিষয়ে নিবার্চন কমিশনারকে বিএনপির প্রতিনিধি দল আট দফা দাবি পেশ করেছে। বুধবার বিকালে নির্বাচনের বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে যান বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য ব্যরিস্টার জমির উদ্দিন সরকার ও ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান,  এএসএম আবদুল হালিম, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক সচিব আবদুর রশিদ সরকার ও সাবেক যুগ্ম সচিব এবিএম আবদুস সাত্তার প্রতিনিধি দলে অংশ নেন। বিকাল তিনটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদের সঙ্গে তারা বৈঠকে বসেন। এসময় তারা ইসিকে দলের কার্যালয় খুলে দেয়া, নেতকমীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, প্রশাসনের দলবাজ কর্মকতাদের নির্বাচনী এলাকা থেকে বদলি, নির্বাচনের ১৫ দিন পূর্ব থেকে সেনাবাহিনী মোতায়েন, নির্বাচনের পূর্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার, নিরপেক্ষ ভাবে ঝূকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ, রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তিকে নির্বাচনী কর্মকতার দায়িত্ব না দেয়া, প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে নিবার্হী ম্যাজিষ্ট্রেট নিয়োগসহ আট দফা দাবি পেশ করেন। বৈঠক শেষে হান্নান শাহ সাংবাদিকদের বলেন, ইসির মহোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের অফিসগুলো খুলে দেয়ার বিষয়েও আমরা দাবি জানিয়েছি। কারও অফিস খোলা থাকবে আর কেউ অফিসই খুলতে পারবে না এমনটা যেন না হয়। সিইসি আমাদের আশ্বস্ত করেছেন। এছাড়া বলেন, আব্দুল আউয়াল মিন্টু ও নাসির উদ্দিন পিন্টুর ব্যাপারে ইসি বলেছেন, তারা যথাযথ সময়ে আবেদন করলে আমরা তা বিশেষ ভাবে বিবেচনা করবো। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, যেসব নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় বাইরে বের হতে পারছে না তারা যেন বের হতে পারে এবং জনগণের কাছে ভোট চাইতে পারে সে বিষয়ে উদ্যোগ নেয়ার বিষয়েও আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ