,

বিশ্বকাপে ভারত- বাংলাদেশের সেই বিতর্কিত ম্যাচ ফের খেলানোর সিদ্ধান্ত আইসিসি-র

india bd১৯ মার্চ, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের সেই 'বিতর্কিত ম্যাচ'। ভারত বনাম বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ধোনি ব্রিগেড বনাম বেঙ্গল টাইগার সাকিবরা। একদিকে দল হারছিল, অন্য  দিকে তৈরি হচ্ছিল বিদ্রূপ। সেদিন গ্যালারি থেকেই  ভেসে এসেছিল বাংলাদেশি সমর্থকেদের ক্ষোভ। ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থা আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে বিদ্রূপ করেন সমর্থকেরা।
 
একটি নো বল নিয়ে বিতর্কের সূত্রপাত। ৯৯ রানে ব্যাট করছিলেন রোহিত শর্মা। বল হাতে বাংলাদেশি পেস বোলার রুবেল হোসেন। ফুলটস বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ২২ গজ ছাড়ছিলেন রোহিত। হঠাৎ আম্পায়ার আলিন দারের কল, নো বল। তারপর ২৭ বলে ৪৫ রানের রোহিত ঝড়ে বাংলাদেশের কাছে পাহাড় সমান রানের লক্ষ্য রাখে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রানে অল আউট হয়ে ১০৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। এই হার মেনে নিতে না পেরে কার্যত আম্পায়ারিংকেই দোষারোপ করে বাংলাদেশ ক্যাপ্টেন মোর্তাজা। এমনকি আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামালও তেরে ওঠেন। শুরু হয় বাক যুদ্ধ।
 
রুবেলের ফুলটস ডেলিভারি ঠিক কতটা উচ্চতা থেকে হিট করেছিলেন রোহিত? বলটি কি কোমরের ওপরে ছিল? রুবেলের এই ডেলিভারি নিয়ে নিশ্চুপ তদন্ত চালায় আইসিসি। বিশ্বকাপের শেষে তদন্তকারীরা সিদ্ধান্ত নিয়েছেন, ভারত বনাম বাংলাদেশের খেলাটি দ্বিতীয়বারের জন্য আয়োজিত হবে। একই দল, একই মাঠ। আবার মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ। এবার জিতবে কে?     

আজ হোলি নয়, কিন্তু হোলির দিনে যেমন মুখে মুখে ঘোরে, বুরা না মানো হোলি হে। তেমন আজ ১ লা এপ্রিল, এপ্রিল ফুল বানানোর দিন। কিছুটা মজার ছলেই আজকে পাঠকের কাছে তুলে দিলাম হাস্যরস। ভারত, বাংলাদেশ রবীন্দ্রনাথে এক আত্মা এক প্রাণ হতে পারলে এক হতে পারবে ক্রিকেটেও । আসছে আইপিএল। সাকিব না আমাদের, না তোমাদের, কলকাতা নাইট রাইডার্সের জয়ে সাকিব যখন ব্যাট ঘোরাবে তখন পদ্মা পেরিয়ে আওয়াজ আসবে গঙ্গা তীরে। আবার গঙ্গা পারের ইডেন থেকে করব লড়ব জিতব ধ্বনিতে মাতবে শাহবাগের শাপলা চত্বর। 

zeenews.india.com

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ