,

ফেসবুক বাংলাদেশে আনছে বিনামূল্যের ইন্টারনেট !

fb internetআর এক মাস পরেই ফেসবুক ব্যবহার করতে কোনো ইন্টারনেট বিল গুণতে হবে না। এই সুযোগ নিয়ে আসছে ফেসবুক স্বয়ং।
ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারনেট ডট অর্গ এই সেবা দিতে যাচ্ছে। এপ্রিলের ২১ তারিখ থেকে বাংলাদেশে চালু হবে এই সেবা।

নিখরচার এই ইন্টারনেট ব্যবহার করে জাতীয় তথ্য বাতায়ন, ফেসবুক, উইকিপিডিয়া প্রভৃতি ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। ব্যবহার করা যাবে ব্রাউজিং অ্যাপ কিংবা ওয়েব ব্রাউজার- দুটিই।

২১শে এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে ইন্টারনেট ডট অর্গ-এর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট ক্রিস কক্স। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ফেসবুক ইন্ডিয়ার পরিচালক আঁখি দাস।

বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে বিনামূল্যের ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে ইন্টারনেট ডট অর্গ। চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে