,

ব্লগার ওয়াশিকুর হত্যায় দুই মাদ্রাসাছাত্র ৮ দিনের রিমান্ডে

blogerরাজধানীর তেজগাঁ বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার ঘটনায় গ্রেফতার দুই মাদ্রাসাছাত্রকে আট দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জিকরুল্লাহ ও আরিফুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম ইউনূস খান শুনানি শেষে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ হত্যার ঘটনায় আটক জিকরুল্লাহ ও আরিফুল ইসলামসহ চারজনকে আসামি করে সোমবার রাতে তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন ওয়াশিকুরের ভগ্নিপতি মনির হোসেন। পরে আটকদের গ্রেফতার দেখানো হয়।
মামলার অপর আসামিরা হলেন, হত্যার সঙ্গে প্রত্যক্ষ জড়িত আবু তাহের ও পরিকল্পনাকারী মাসুম। তাকে পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন আহমেদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে নিহত বাবুর ভগ্নিপতি চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ