শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ঠিকাদারদের কর্মবিরতি শুরু

gas traনিজস্ব প্রতিবেদক : ‘হটাও বাখরাবাদ ফিরিয়ে দাও তিতাস’-এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ৩ দিনের কর্মবিরতি শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া গ্যাস হাউজ লাইন ঠিকাদার কল্যাণ সমিতি। সকালে শহরতলী ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার মহসিন খন্দকার, মাহিন খন্দকার, সোহেল আহমেদ, মোঃ শাহেদ ও সেলিম মাষ্টার প্রমুখ। বক্তারা বলেন, সরকারের গেজেটের নিয়ম অনুযায়ী চুক্তিপত্র হওয়ার ১৫ কার্য দিবসের মধ্যে গ্যাস সংযোগ প্রদান করতে হবে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকরা চুক্তিপত্র হওয়ার প্রায় ২ বছর অতিবাহিত হওয়ার পরও কমপক্ষে ৪ হাজার গ্রাহক গ্যাস সংযোগ পাচ্ছে না। গ্যাস সংযোগ না পেয়ে গ্রাহকদের দ্বারা ঠিকাদার হয়রানির শিকার হচ্ছে। অবিলম্বে গ্যাস সংযোগ প্রদানসহ প্রয়োজনীয় মালামাল সরবরাহ করার দাবী জানায় ঠিকাদারবৃন্দ। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচীর দেয়ার হুশিয়ারি দেয়। এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী খাইরুল আলম জানান, মালপত্রের সরবরাহ না থাকায় এ কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। আগামী কিছুদিনের মধ্যে মালামাল চলে আসবে। তখন ভোগান্তি অনেকটা কমে আসবে।

 

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা