,

কোলেস্টেরলমুক্ত রাখে যে ৫ খাবার

greentea-1427631342-400x235স্বাস্থ্য ডেস্ক : রক্তে অতিরিক্ত কোলেস্টেরল ক্ষতিকর। অতিরিক্ত কোলেস্টেরলে জীবনঘাতী রোগসহ নানা শারীরিক জটিলতা হতে পারে। তাই অতিরিক্ত কোলেস্টেরল নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। নিয়মিত পাঁচটি খাবার খেলে আপনি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে পারেন। পরীক্ষা করে দেখতে পারেন খাবার পাঁচটি আপনাকে কোলেস্টেরলমুক্ত রাখতে ভূমিকা রাখে কিনা।

১. সবুজ চা : সবুজ চা কোলেস্টেরল কমায়। দিনে মাত্র পাঁচ কাপ সবুজ চা পান করলে ২৫ শতাংশ কোলেস্টেরল ও রক্তচাপ কমে যেতে পারে। রক্ত পরিস্কার হয়, দূর হয় রক্তের জমাট বাঁধা। হৃদ্যন্ত্রকে সুরক্ষা দেয় সবুজ চা। সবুজ চায়ে থাকে পর্যাপ্ত ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড হার্টের সমস্যা ও ক্যান্সার প্রতিরোধ করে।

২. বার্লি : গবেষণায় দেখা গেছে, বার্লি কোলেস্টেরলের মাত্রা ১৫ শতাংশ কমিয়ে দিতে পারে। বার্লিতে আছে বিটা গ্লকন। বার্লি হচ্ছে এক প্রকার দ্রবণীয় ফাইবার। এটি কোলেস্টেরল ও অন্ত্রের চর্বি দূর করে। শরীর থেকে মেদ অপসারণ করে দূর করে কোলেস্টেরল। বার্লি হার্টের জন্যও খুব উপকারী।

৩. সয়াবিন : শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে সয়াবিন। বৃদ্ধি করে ভালো কোলেস্টেরল। মানুষের ধমনীতে কোলেস্টেরলের যে জারন হয় তাতে বাধা দেয় সয়াবিন। প্রতিরোধ গড়ে তোলে হাইপারকলেস্টেরোমিয়ার বিরুদ্ধে। সয়াবিন হার্টের সমস্যা দূর করে ও কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়।

৪. ওট : পরীক্ষায় দেখা গেছে, দিনে মাত্র তিন গ্রাম ওট খেলে কোলেস্টেরলের সমস্যা ভালো হয়ে যায়। এটি খারাপ কোলেস্টেরল কমিয়ে দেয়। ফলে মানুষের হৃদরোগের ঝুঁকি কমে যায় অনেকটাই। ডায়াবেটিক রোগের জন্যও ওট খুব উপকারী।

৫. ইসুবগুল : নিয়মিত ইসুবগুল খেলে কোলেস্টেরলের সমস্যা দূরে হয়ে যাবে। কারণ, ইসুবগুল রক্তের কোলেস্টেরল কমিয়ে দেয়। এটি শরীরের প্রদাহজনিত সমস্যাতেও ভালো ফলদায়ক। ইসুবগুল হার্টের জন্যও ভালো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে